বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

এক বছর বাড়ির বাইরে পা রাখিনি, ঘরেও আসেননি কেউ: পজিটিভ হয়ে বিস্মিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ১৮১ বার পড়া হয়েছে
এক বছর বাড়ির বাইরে পা রাখিনি, ঘরেও আসেননি কেউ: পজিটিভ হয়ে বিস্মিত

এবার প্রাণঘাতী করোনাভাইরাস প্রবেশ করেছে লেখিকা তসলিমা নাসরিনের শরীরে। টুইট করে আজ নিজেই সে তথ্য জানিয়েছেন।

করোনা পজিটিভ হয়ে বিস্মিত হয়েছেন ভারতে নির্বাসিত এই লেখিকা। এক বছর ধরে তিনি বাড়ির বাইরে পা রাখেননি। তাঁর ঘরেও আসেননি কেউ। তা সত্ত্বেও কীভাবে সংক্রমিত হলেন তা নিয়ে উদ্বিগ্ন তসলিমা। সঙ্গে উল্লেখ করেন তাঁর একমাত্র সঙ্গীর কথা। কে এই সঙ্গী? কী জানাচ্ছেন লেখিকা?

টুইটে তসলিমা নাসরিন বলেন, ‘একা বাড়িতে আমার সঙ্গী কেবল বিড়াল। তারপরও আমি কোভিডে আক্রান্ত।’ লেখিকা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘যদি জানতে পারতাম আমি কীভাবে আক্রান্ত হলাম?’ বাড়ির বাইরে পা না রাখা সত্ত্বেও কিংবা বাইরের কারও সংস্পর্শে না এসেও আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তিত চিকিৎসকরাও।

বর্তমানে দিল্লি শহরে আছেন তসলিমা। বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ইউরোপ থেকে ভারতে এসে বসবাস করছেন তসলিমা। মাঝে কিছু বছর কলকাতাতেও ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় তসলিমার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পরই তা ভাইরাল হয়েছে। অনেকেই লেখিকার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকে আবার বলেছেন, লোকের সমালোচনা করতে করতে কখন কে বিপাকে পড়বে তা বোঝা যায় না!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com