বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৮৬ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪২

গাজা উপত্যকায় রবিবার ইসরাইলি বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। সেখানে ভয়াবহ সংঘর্ষের প্রায় এক সপ্তাহের মধ্যে এটি এক দিনে সবচেয়ে বেশি নিহতের ঘটনা। এদিকে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী বিপদাশঙ্কা সত্ত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনা ব্যর্থ হয়েছে।

এএফপি’র সাংবাদিকরা জানান, ইসরাইলি বিমানবাহিনী রোববার থেকে সোমবার পর্যন্ত ফিলিস্তিনি ভূখন্ডে অব্যাহত হামলা চালায়। এ সময় তাদেরকে ফিলিস্তিন ভূখন্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় দফায় দফায় বিমান হামলা চালাতে দেখা যায়।

 

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, সোমবার প্রথম প্রহরে তারা গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ‘একেবারে আতঙ্কজনক’ এ সহিংসতা দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছেন এবং তিনি ‘অনিয়ন্ত্রিত নিরাপত্তা ও মানবিক সংকটের’ সংতর্কবাণী উচ্চারণ করেছেন।

নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সংঘাত নিরসনে কোন পদক্ষেপ গ্রহণ করা যায়নি। ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কারণে এ আলোচনায় বসার ক্ষেত্রেও বিলম্ব হয়।

উভয় কর্তৃপক্ষ জানায়, সেখানে ছড়িয়ে পড়া বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘাতে সোমবার থেকে গাজায় ১৯৭ জন এবং ইসরাইলে ১০ জন নিহত হয়েছে।

ইসরাইল জানায়, রোববার সকাল পর্যন্ত তারা তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে। তারা বিগত ২৪ ঘণ্টায় ফিলিস্তিন ভ’খন্ডের উপকূল অঞ্চলের ৯০ টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

এর ফলে গাজায় নিহতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com