মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ইসরাইলকে হুশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১
  • ১৮৫ বার পড়া হয়েছে
ইসরাইলকে হুশিয়ারি রাশিয়ার

ফিলিস্তিনের ভূখণ্ড গাজা উপত্যকায় অব্যাহত হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছে রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা। বুধবার (১৯ মে) ইসরাইলি রাষ্ট্রদূতকে এমন হুশিয়ারি দেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, তিনি বলেন, গাজায় বেসামরিক হতাহতের ঘটনা আরও বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়।

ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক ইসরাইলি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com