সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

রোজিনার মুক্তি দাবিতে ভৈরবে সাংবাদিক সমাজের মানববন্ধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে
রোজিনার মুক্তি দাবিতে ভৈরবে সাংবাদিক সমাজের মানববন্ধন

স্বাস্থ্যমন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার ও খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ঘন্টা আটকে রেখে নির্যাতন ও পরবর্তীতে ব্রিটিশদের রেখে যাওয়া বিতর্কিত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-১৯২৩ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কিশোরগঞ্জের ভৈরবের সর্বস্তরের সংবাদকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল দশটায় ভৈরব পৌর শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানবন্ধনে ভৈরব প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, অনলাইন নিউজ ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ায় কর্মরত শতাধীক সাংবাদিক ও সংগঠন গুলোর নেতৃবৃন্দ উপস্থিত থেকে সহযোদ্ধার উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও মানববন্ধনে ভৈরব পৌর মেয়র ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ভৈরব সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সুমন মোল্লার সার্বিক সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, ভৈরব প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম মাজ ভৈরবী, সাধারন সম্পাদক আলাল উদ্দিন. ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুকসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রনালয়ের দূর্নীতির ভয়বহ চিত্র তার পেশাগত দায়িত্বপালনের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরায় অসাধু সরকারি আমলাদের আক্রোশের স্বীকার হয়েছেন। তাকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে উল্লেখ্য করে সংশ্লিষ্টদের দাবি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি কেন সচিবের পিএস এর টেবিলে অরক্ষিত অবস্থায় থাকবে সেটি খতিয়ে দেখার আহবান জানিয়েছেন তারা। এছাড়াও সাংবাদিক রোজিনা ইসলামের উপর শারীরিক নির্যাতনকারীদেরও আইনের আওতায় আনতে হবে এবং ব্রিটিশদের তৈরি করা বিতর্কিত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-১৯২৩ আইন বাতিলের দাবিও জানিয়েছেন বক্তারা। বক্তারা বলেন, যারা সাংবাদিক রোজিনা কলমকে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে এমন নেক্কারজনক কর্মকান্ড ঘটিয়েছে তারা কখনই সরকারের ভালো চায় না। সরকারি আমলারা দূর্নীতির মাধ্যমে শতশত কোটি টাকার মালিক বনে যাবেন আর গণমাধ্যমের মত একটি স্বাধীন পেশায় কর্মরত কলম যোদ্ধারা সেটি তুলে ধরলে এমন নির্মমতার স্বীকার হতে হবে স্বাধীন বাংলাদেশে এটি কাম্য নয়। যা নিয়ে ইতোমধ্যে খবরের শিরোনাম করেছে বিশ্ব গণমাধ্যম।

 

সর্বোপুরি রোজিনার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্থাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারিরা। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায়ে সরকার প্রয়োজনীয় ব্যভস্থা না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com