বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

৯০ দিনের মধ্যে করোনার উৎস বের করতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৮৫ বার পড়া হয়েছে
৯০ দিনের মধ্যে করোনার উৎস বের করতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

করোনা ভাইরাসের উৎস কোথায় – সেটি তদন্ত করে দেখার জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক বিবৃতিতে মি. বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের চেষ্টা দ্বিগুণ করার জন্য বলছেন এবং বিষয়টি নিয়ে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। বিশ্বজুড়ে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ এবং মারা গেছেন অন্তত ৩৫ লাখ।

এর আগে করোনাভাইরাসের উৎপত্তির জন্য চীনের একটি বাজারের কথা বলা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। তবে চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলেছে, আমেরিকার গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে।

হোয়াইট হাউজের দেয়া এক বিবৃতিতে মি. বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর করোনাভাইরাসের উৎস সম্পর্কে একটি রিপোর্ট দিতে বলেছেন তিনি। কোন প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি হয়েছে – সেটি জানতে চান মি. বাইডেন।

সে রিপোর্ট পাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন আরো বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। “এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি,” বিবৃতিতে বলেছেন মি. বাইডেন।

তিনি বলেন, এ বিষয়ে একটি পূণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরণের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com