বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনায় দেশে মৃতের সংখ্যা কমলো

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ২২৮ বার পড়া হয়েছে
করোনায় দেশে মৃতের সংখ্যা কমলো

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ক’রোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ক’রোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন।

রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ক’রোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন। এদিন মোট ক’রোনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৭৭ জনের।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। এর আগে শনিবার (২৯ মে) ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ৩৮ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৩ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com