মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

গাজীপুরে সরকারি নিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করায় জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ১৯৫ বার পড়া হয়েছে
গাজীপুরে সরকারি নিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করায় জরিমানা
সরকারি বিধি নিষেধ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গাজীপুরে কয়েকটি কোচিং সেন্টার এবং একটি রেস্টুরেন্টকে ১  লক্ষ ৬৩ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমান আদালতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাচ্ছুম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা শহরের জোড়পুকুর এলাকায় অবস্থিত কয়েকটি কোচিং সেন্টারে অভিযান  পরিচালনা করা হয়।
এ সময় কোচিং সেন্টার খোলা রেখে ছাত্র-ছাত্রীদেরকে কোচিং করানো হচ্ছিল।সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় উদয়ন একাডেমিক হোম এর মালিক আবুল হাসান বাবুকে ৩০ হাজার টাকা ,দুলাল চন্দ্র সরকারকে ৩০  হাজার টাকা এবং সমাপনী কোচিং এর মালিক সোহেল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।এছাড়া একজন অভিভাবক নার্গিসকে দুই হাজার টাকা জরিমানা করা হয় । মাস্ক না পড়ায় একই এলাকার শাপলা গিফট কর্ণার এর ম্যানেজার হাসান আহমেদকে ১০০০ টাকা এবং রফিকুল সেখ নামে একজন ড্রাইভারকে দুই শত টাকা জরিমান করা হয়।
একই সময় উক্ত এলাকার রাস্টিক লাউঞ্জ নামক রেস্টুরেন্ট এর ম্যানেজার আবিদকে রেস্টুরেন্ট পরিচালনার সরকারি নিয়ম না মানায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com