বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পাকুন্দিয়ায় গরু চুরির মামলায় ২৪ ঘন্টার মধ্যে পুলিশের চার্জশীট

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গরু চুরির মামলায় ২৪ ঘন্টার মধ্যে পুলিশের চার্জশীট

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির মামলার ঘটনায় ২৪ঘন্টার মধ্যে আদালতে চার্জশীট জমা দিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) আদালতে মামলার চার্জশীট দাখিল করে পাকুন্দিয়া থানার এসআই সুজিত কুমার সরকার।

জানা গেছে, গত ১৩জুন উপজেলার চরদেওকান্দি গ্রামের জসিম উদ্দিনের একটি ষাড় গরু চুরি হয়। এ ঘটনায় তিনি পরের দিন ১৪জুন একই উপজেলার চরখামা গ্রামের খোকন মিয়ার ছেলে মোক্তার হোসেন (২৪)কে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের ২৪ঘন্টার মধ্যে পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার করে এবং অভিযুক্ত মোক্তার হোসেনকে আটক করে আদালতে চার্জশীট দেয়।

পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান বলেন, মামলা দায়েরের ২৪ঘন্টার মধ্যে গরু উদ্ধার ও ঘটনায় জড়িত মোক্তার হোসেনকে আটক করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। আদালতে মামলাজট কমাতে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষে মামলার চার্জশীট দাখিল করতে তদন্তকারী কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। জেলার মধ্যে এটি দ্রুততম সময়ের চার্জশীট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com