কিশোরগঞ্জের নিকলীতে রবিবার (২০জুন) সকাল ১১টায় নিকলী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২য় পর্যায়ে ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ভার্চুয়্যাল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সারাদেশের ন্যায় নিকলীতে ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও নামজারি কৃত জমির দলিল হস্তান্তর করেন নিকলী উপজেলা প্রশাসন ও নিকলী উপজেলা পরিষদ । উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসসাদিক জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী থানা অফিসার ইনচার্জ শামছুল আলম ছিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মোঃ আঃ গণি, উপজেলা মৎস কর্মকর্তা ইসমাঈল হোসেন, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু দিপক কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধাগণ, নিকলী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নিকলী উপজেলা বিভিন্ন সরকারি কর্মচারি কর্মকর্তাগণ প্রমুখ।
প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পেয়ে অসহায় ভূমিহীন, গৃহহীন তাদের প্রাণ ফিরে পেয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেছেন।