বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটি ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে
দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটি ১০ লাখ মানুষ

বিশ্বজুড়ে চার কোটি ১০ লাখ লোক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার (২২ জুন) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এমন হুঁশিয়ারি দিয়েছে।

মূল্য বেড়ে যাওয়ায় খাদ্য নিরাপত্তার ওপর বর্তমান চাপের কারণে এই দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলি বলেন, আরও পাঁচ লাখের মতো মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে বাস করছেন।-খবর রয়টার্সের

তিনি বলেন, আমাদের কাছে এখন চারটি দেশ আছে, যেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা রয়েছে। ইতিমধ্যে চার কোটি ১০ লাখ লোক দুর্ভিক্ষের দরজায় কড়া নাড়ছে।

স্বেচ্ছা অনুদানে পরিচালিত ডব্লিউএফপি বলছে, ৪৩টি দেশের ঝুঁকিপূর্ণদের কাছে পৌঁছাতে এখন ৬০০ কোটি মার্কিন ডলার লাগবে। আমাদের প্রচুর তহবিল দরকার। এখনই এসব তহবিল না আসলে ঝুঁকি কমানো যাবে না।

গত কয়েক দশক ধরে কমতে থাকার পর ২০১৬ সালের পর ফের বাড়তে শুরু করেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। মূলত সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে।

২০১৯ সালে দুই কোটি ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে ছিলেন। কিন্তু পরের বছর থেকে শুরু হওয়া করোনা মহামারিতে সেই সংখ্যা বাড়িয়ে দিয়েছে।

জাতিসংঘের সংস্থাটি বলছে, গত এক দশকের মধ্যে গত মে মাসে খাদ্যমূল্য সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে। লেবানন, নাইজিরিয়া, সুদান, ভেনিজুয়েলা ও জিম্বাবুয়েতে মুদ্রামূল্য পড়ে যাওয়ায় নতুন করে চাপ বাড়ছে। খাবারের মূল্য বেড়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইথিওপিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেনে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। নাইজিরিয়া ও বুরকিনা ফাসোতেও একই অবস্থা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com