মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

দেড় কোটি টাকায় বিক্রি হলো চার্চিলের আঁকা ছবি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে
দেড় কোটি টাকায় বিক্রি হলো চার্চিলের আঁকা ছবি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল নিজের আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন বন্ধু বিলিওনেয়ার ওনাসিসকে৷ ওনাসিসের বিলাশবহুল ইয়াটে টাঙানো সেই ছবিটি নিলামে বিক্রি হলো দেড় কোটি টাকারও বেশি দামে (১.৮৫ ডলারে)৷ খবর ডয়চে ভেলে’র।

তেলচিত্রটি উইনস্টন চার্চিল এঁকেছিলেন ১৯২১ সালে৷ চার্চিল মৃত্যুর চার বছর আগে তার বন্ধু গ্রিক বিলিওনেয়ার অ্যারিস্টল ওনাসিসকে তার বিলাসবহুল জাহাজ সাজাতে ছবিটি উপহার দিয়েছিলেন৷ চার্চিল তার ‘শখের আঁকা’ বইয়ে এই ছবিরটির কথা উল্লেখ করেন৷

মেয়ের নামে ওনাসিস ইয়টের নাম রেখেছেন ক্রিশ্চিনা৷ প্রায় শতাধিক মিটার দীর্ঘ জাহাজটি একসময় ক্যানাডিয়ান নৌবাহিনীর একটি ফ্রিগেট ছিল৷ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অংশ নিয়েছিল৷ যুদ্ধের পর ওনাসিস জাহাজটি কিনে নিয়ে বিলাসবহুল ইয়টে রূপান্তর করেন৷

বিলিওনেয়ার ব্যবসায়ী ওনাসিস চার্চিলের উপহারটি নিয়ে এতটাই গর্বিত ছিলেন যে তার জাহাজে একটি বিশেষ স্থান পেয়েছিল ছবিটি ৷ সুপার ইয়ট ‘ক্রিশ্চিনা’ র অতিথিদের মধ্যে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জ্যাকি কেনেডি, এলিজাবেথ টেলর, রিচার্ড বার্টন, মারিয়া ক্যালাসের মতো অনেকে৷

কেনেডির মৃত্যুর পর ১৯৬৮ সালে তার বিধবা স্ত্রী জ্যাকি কেনেডি বিয়ে করেন ওনাসিসকে৷ বিয়ের সাত বছর পর ওনাসিস মারা যাওয়ার পর বিলাসবহুল জাহাজটি বিক্রি করে দেওয়া হয়৷ ওনাসিসের উত্তরাধিকারীদের সিদ্ধান্তে উইনস্টন চার্চিলের আঁকা ল্যান্ডস্কেপটি নিউইয়র্কের নিলাম হাউজ ফিলিপস বুধবার বিক্রি করে৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com