মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ (১ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবিদা ইসলাম মেক্সিকো ছাড়াও কোস্টারিকা, গুয়েতেমালা, হন্ডুরাস ও ইক্যুয়েডরের অনাবাসী দূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফরেন সার্ভিস ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে কলকাতা, লন্ডন, ব্রাসেলস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আবিদা ইসলাম অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com