বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

লকডাউনে সাভারে গাড়ি চাপায় সেনা সার্জেন্টের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে
লকডাউনে সাভারে গাড়ি চাপায় সেনা সার্জেন্টের মৃত্যু

দেশজুড়ে চলমান লকডাউনের মাঝে সাভারের আশুলিয়ার আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় অজ্ঞাত একটি গাড়ীর চাঁপায় মাজহারুল (৪০) নামের এক সেনা সার্জেন্টের মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইলে যোগে টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকার উদ্দেশ্য আসছিলেন।

বৃহস্পতিবার (১জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান। এরআগে, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজহারুল চাঁদপুরের কচুয়া উপজেলার পাল গিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, তিনি টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোটরসাইকেল যোগে সিভিলে ঢাকার উদ্দেশ্য যাত্রা করেছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌছালে পেছন থেকে দ্রুত গতির একটি অজ্ঞাত পরিবহন তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভার সেনানিবাসের সিএমএইচ এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তারা দেখছেন। এছাড়া অজ্ঞাত ওই পরিবহনটি সনাক্তের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com