বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আগস্টে আবারও দেশে আসবে সেরামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
আগস্টে আবারও দেশে আসবে সেরামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আগস্টে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আবারো অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। শুক্রবার (২ জুলাই) রাত ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ টিকা গ্রহণকালে এ আশা ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন উৎস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ডোজ টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তখন আর টিকার সংকট তৈরি হবে না।

টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্না টিকার প্রথম চালানে ১২ লাখ টিকা পেল বাংলাদেশ।

শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে মডার্নার এ টিকা এসে পৌঁছায়।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আলাদা দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে ২৫ লাখ টিকা। দ্বিতীয় ফ্লাইটে বাকি ১৩ লাখ টিকা শনিবার (৩ জুলাই) দেশ পৌঁছাবে বলেও জানান তিনি।

মডার্নার টিকা বহনকারী প্রথম ফ্লাইট অবতরণের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে কোভ্যাক্স থেকে বাংলাদেশ ফাইজারের টিকা পেয়েছে ১ লাখ ডোজ।

এদিকে টিকা বহনকারী একটি ফ্লাইট বাংলাদেশ সময় রাত পৌনে নয়টার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে এবং রাত একটার দিকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ১৯ জুন চীন থেকে বাংলাদেশ উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা পেয়েছে। সিনোফার্মের কাছ থেকে সরকার দেড় কোটি টিকা কেনার চুক্তি করেছে। এরমধ্যে এই টিকার প্রথম চালান হিসেবে ২০ লাখ ডোজ আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com