মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

গুগল-টুইটার-ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে
গুগল-টুইটার-ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম তিন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। সংস্থাগুলোর স্বেচ্ছাচারী সেন্সরশিপের শিকার হয়ে এমন অভিযোগ করেছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্স’র।

জানা যায়, এই আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠান তিনটির প্রধান নির্বাহীদের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ট্রাম্প।

ঘটনার শুরু চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিল দাঙ্গা থেকে। ওই ঘটনায় মদদ দেওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয় কোম্পানিগুলো।

এই প্রেক্ষিতে গতকাল বুধবার (৭ জুলাই) নিউজার্সিতে তার মালিকানাধীন গলফ কোর্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বাক-স্বাধীনতা নিশ্চিতে এই মামলা হবে এক অভূতপূর্ব মুহূর্ত।

সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালানোর অভিযোগ করা ডেমোক্রেট দলের নেতাদেরও তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প বলেন, আমরা এই শ্যাডো-ব্যানিংয়ের অবসান চাই। তারা যেভাবে মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে ও কালোতালিকা করছে- সে সম্পর্কে আপনারা ভালোভাবেই অবগত আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com