কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাতারপুর হতে এক কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
শনিবার (১০ জুন) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাতারপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী নুরুল আমীন (৩৫), পিতা-মৃত আঃ আজিজ, সাং-সাতারপুর, ইউপি-কাদিরজঙ্গল, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল এক কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৪শ টাকা’সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।