বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

দেশে ফের বাড়ল মৃত্যু, কমল শনাক্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
দেশে ফের বাড়ল মৃত্যু, কমল শনাক্ত

দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও আট হাজার ৪৮৯ জন। গতকাল ছিল ১২ হাজার ১৪৮ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে ভাইরাসটিতে মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন আর আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন। ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০৪ জনের মধ্যে পুরুষ ১২৫ জন ও মহিলা ৭৯ জন। যাদের মধ্যে বাসায় ২ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন মারা গেছেন।

গত ১১ জুলাই দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়। সেদিন ২৩০ জন মারা যান। আর গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে।

গত ১৫ জুলাই দেশে মৃত্যু হয়েছিল ২২৬ জনের। আগের দিন (১৪ জুলাই) ২১০ জন, ১৩ জুলাই ২০৩ এবং ১২ জুলাই ২২০ জনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com