বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ইঁদুর ঢুকলো পার্লামেন্টে, লম্ফঝম্ফ আইনপ্রণেতাদের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে
ইঁদুর ঢুকলো পার্লামেন্টে, লম্ফঝম্ফ আইনপ্রণেতাদের

বেশ গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোট দিতে যাচ্ছিলেন স্পেনের আন্দালুসিয়ার পার্লামেন্টের সদস্যরা। তবে তাদের সেই কাজে বাগড়া দিয়েছে ছোট্ট একটি ইঁদুর। শুধু তা-ই নয়, পার্লামেন্টের সদস্যদের লম্ফঝম্ফ করিয়ে ছেড়েছে মূষিক বাবাজি।

টিথার্টিন নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সুসনানা দিয়াজকে আঞ্চলিক সিনেটর নির্বাচিত করা হবে কিনা বুধবার সে বিষয়ে পার্লামেন্টের সদস্যদের ভোটপর্ব চলছিল। এসময় স্পিকার মার্তা বসকিউট একটি ইঁদুর দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠেন ও তার মুখে হাত দেন। পরে পার্লামেন্টের অন্য সদস্যরা ছুটোছুটি শুরু করে দেন। কেউ কেউ আবার চেয়ারের ওপর হাঁটু উঠিয়ে দিয়ে ইঁদুরটি কোথায় আছে খুঁজতে শুরু করেন। পরে অবশ্য ইঁদুরটিকে ধরতে সক্ষম হন পার্লামেন্টের এক সদস্য।

ইঁদুরটিকে বের করে নেওয়ার পর পুনরায় শুরু হয় পার্লামেন্টের অধিবেশন। লম্ফঝম্ফের কারণে পার্লামেন্ট সদস্যরা পরে নিজেরাই একচোট হাসাহাসি করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com