মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভারতে প্রবল বৃষ্টি, বন্যা ও ভয়াবহ ধসে ১৭০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
ভারতে প্রবল বৃষ্টি, বন্যা ও ভয়াবহ ধসে ১৭০ জনের মৃত্যু
মহারাষ্ট্রের কোলাপুরে বন্যার ছবি।

ভারতের তিন রাজ্যে বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। মারা গেছেন ১৬১ জন। হিমাচলে ধসে মারা গেছেন নয় জন।

বন্যা পরিস্থিতি সব চেয়ে খারাপ মহারাষ্ট্রে। প্রবল বৃষ্টির পর বন্যা ভাসিয়ে দিয়েছে একাধিক জেলা। সবমিলিয়ে মহারাষ্ট্রে বন্যা ও ধসের ফলে মাটি চাপা পড়ে মারা গেছেন ১৪৯ জন। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় বন্যার বলি ১২ জন। হিমাচলে হঠাৎ ধস নেমে মারা গেছেন নয় জন পর্যটক। মহারাষ্ট্রে সব চেয়ে বেশি মানুষ মারা গেছেন রায়গড়ে ৬০ জন। তারপর সাতারাতে ৪১ জন, থানেতে ১২, কোলাপুরে সাত, মুম্বইয়ে চার এবং পুণেতে দুই জন মারা গেছেন।

 

উদ্ধব ঠাকরের রাজ্যে বন্যার অবস্থা ভয়াবহ। সব কিছু জলের তলায় চলে গেছে। কোলাপুরে সর্বত্র জল। বিচ্ছিন্ন দ্বীপের মতো জলের মধ্যে কিছু বাড়ি জেগে আছে। পুণে-বেঙ্গালুরু সড়ক জলের তলায়। গ্রামগুলির অবস্থা ভয়াবহ। বন্যাক্রান্ত জেলাগুলি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মহারাষ্ট্রে প্রায় একশ জন নিখোঁজ। রায়গড়ে প্রবল বৃষ্টির পর ধস নেমেছে। কাদামাটির তলায় প্রচুর মানুষ এখনো আটকে আছেন। তাদের বাঁচার সম্ভাবনা কম।+

মহারাষ্ট্রে ধসের পর উদ্ধারে এনডিআরএফ কর্মীরা।

হিমাচলে ভয়াবহ ধসে ৯ পর্যটকের মৃত্যু
হিমাচলের সাংলায় দিন দুই আগে ধস নামে। বড় বড় বোল্ডার এসে পড়ে নদীর উপরে সেতুতে এবং পর্যটকদের গাড়ির উপরে। নয়. জন পর্যটকের মৃত্যু হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ের মাথা থেকে বোল্ডার তীব্র গতিতে নেমে এসে আছড়ে পড়ছে নদীর সেতুর উপর। সেতু ভেঙে পড়ছে।

হিমাচলে ধসের ছবি।

কিছুদিন আগেই হিমাচলের ধর্মশালায় মেঘ ফাটা বন্যায় গাড়ি ভেসে গেছে। উত্তরাখণ্ডে একই কারণে তিনজনের মৃত্যু হয়েছে। বর্ষার শুরুতেই প্রকৃতির তাণ্ডবে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com