মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

চলতি বছর শেষে ইরাক ছাড়বে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে
চলতি বছর শেষে ইরাক ছাড়বে মার্কিন বাহিনী

চলতি বছরের শেষ নাগাদ মার্কিন বাহিনী ইরাক ছেড়ে চলে যাবে। এমনটিই ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যদিও এই সময়ের পর ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং উপদেশ দেওয়া অব্যাহত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর অবশিষ্টাংশ মোকাবিলায় স্থানীয় বাহিনীকে সহায়তা দিতে বর্তমানে ইরাকে প্রায় ২৫০০ মার্কিন সেনা রয়েছে।

যুদ্ধরত সেনা তুলে নেওয়া হলেও ইরাকে প্রায় একই সংখ্যক মার্কিন সেনাবাহিনী থেকে যাবে। তবে যুদ্ধরত সেনা সরিয়ে নেওয়াকে ইরাকের প্রধানমন্ত্রীকে সহায়তা করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের শুরু করা আরেকটি যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি বছরই তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com