মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

দক্ষিণ ইউরোপ জুড়ে দাবানল, ইটালির অবস্থা ভয়াবহ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
দক্ষিণ ইউরোপ জুড়ে দাবানল, ইটালির অবস্থা ভয়াবহ

দক্ষিণ ইউরোপ জুড়ে দাবানল জ্বলছে। তুরস্ক, গ্রিস, ইটালি, নর্থ ম্যাসিডোনিয়া ও অ্যালবেনিয়া দাবানলের কবলে।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, জুলাই মাস ছিল ইউরোপের ইতিহাসে দ্বিতীয় সব চেয়ে গরম মাস। তাপপ্রবাহ অগাস্টেও চলবে। সেই সঙ্গে দাবানলের কবলে পড়বে দেশগুলি।.

তুরস্ক ও গ্রিসে ইতিমধ্যেই দাবানল ভয়ংকর রূপ নিয়েছে। ইটালির সিসিলিতেও দাবানল ছড়িয়েছে। ইটালির তিনটি অঞ্চল দাবানলের কবলে পড়েছে।

গ্রিসের পরিস্থিতি

এক সপ্তাহ ধরে গ্রিসে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। ১৯৮৭ সালের পর থেকে সেখানে এত গরম কখনো পড়েনি। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অন্তত আগামী রোববার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে।

বুধবার থেকে গ্রিসে একশটির বেশি দাবানল জ্বলছে। এথেন্সের শহরতলিতে দাবানল পৌঁছে গেছে। অলিম্পিয়ার মনুমেন্টের কাছে আগুন চলে গেছিল। তবে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, অলিম্পিয়াকে দাবানলের হাত থেকে আপাতত বাঁচানো গেছে। তবে বিপদ পুরোপুরি কাটেনি।

গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সেনা ও বিমানবাহিনী নামবে।

তুরস্কের অবস্থা

দাবানলের কবলে পড়েছিল তুরস্কের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। ১১ ঘণ্টা চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রেসিডেন্ট এর্দোয়ান জানিয়েছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ইউনিটের কোনো ক্ষতি হয়নি। কিন্তু অন্য জায়গায় দাবানলের আগুনকে কাবুতে আনা যায়নি। প্রচণ্ড গরম, খুব কম আদ্রতা, প্রবল হাওয়ার ফলে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

দাবানলে পুড়ে যাচ্ছে পুরো বন। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। হাজার হাজার মানুষ পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বনের আগুনকে বাগে আনা যাচ্ছে না।

ইটালিতে দাবানল

শুরু হয়েছিল সিসিলিতে। তারপর তা ছড়িয়েছে আরো তিনটি অঞ্চলে। দমকলকর্মীরা চেষ্টা করছেন। বিমান ব্যবহার করা হচ্ছে। তা সত্ত্বেও আগুন আয়ত্ত্বে আনা যাচ্ছে না। ক্রমশ ভয়াবহ হচ্ছে ইটালির দাবানল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com