রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নাসির উদ্দীন খাঁন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ আগস্ট) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পুলেরঘাট-মাইজহাটি অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসির উদ্দীন খাঁন (৫০) পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দীন খাঁন অপর একজনকে নিয়ে মোটরসাইকেল করে রায়পুরার দিকে যাচ্ছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার পুলেরঘাট-মাইজহাটি অটো রাইস মিল এলাকায় একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাসির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়ার আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com