রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট)  সকাল এগারটায় পাকুন্দিয়া উপজেলা গেটের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত  মাসের ২৯ জুলাই (বৃহস্পতিবার) রাতে দুর্বৃত্তরা শহরের কালীবাড়ি সড়কে নরসুন্দা নদীর তীরে অবস্থিত কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের স্থাপিত সৈয়দ আশরাফের ম্যুরালটি ভাঙচুর করে।

পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, নারান্দি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাবুল আহমেদ, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com