বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ২৮ সেনাসহ প্রাণহানি বেড়ে ৬৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ২৮ সেনাসহ প্রাণহানি বেড়ে ৬৫

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে ২৮ জন সেনার। সব মিলিয়ে মারা গেছেন অন্তত ৬৫ জন। বুধবার (১১ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে ডয়চে ভেলে ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ছেড়ে আগুন আফ্রিকাতেও ছড়িয়েছে। উত্তর আফ্রিকার আলজেরিয়া ভয়াবহ আগুনের গ্রাসে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় পানি নেই। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবার সেখানেই পৌঁছেছিলেন আলজেরিয়ার সেনা জওয়ানরা। আলজেরিয়ার এ অঞ্চলে উপজাতির বাস। তাদের উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে পড়েন জওয়ানরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৮ জনের। ১২ জন গুরুতর আহত হন।

আলজেরিয়ায় তাপমাত্রা হু হু করে বাড়ছে। ৬৯টি দাবানলের সৃষ্টি হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট আবেদল মাডজিদ তেব্বৌন তিন দিনের শোক ঘোষণা করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট জানান, সেনারা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির একটি টিভি চ্যানেল জানিয়েছে, এখন পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৬৫ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনও পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বত ঘেরা এ অঞ্চলে যাওয়া কঠিন। পানি অত্যন্ত কম। তারই মধ্যে গ্রামবাসী বালতিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের ফলে সর্বত্র তাপমাত্রা অনেক বেড়ে গেছে।

ইউরোপের বহু অঞ্চলে দাবানল হয়েছে। তুরস্কের আগুন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এবার আগুন ছড়াল আফ্রিকাতেও।

পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com