বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নরকের দরজা দেখতে পর্যটকদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে
নরকের দরজা দেখতে পর্যটকদের ভিড়

নরকের দরজা নামটি শুনে অনেকেরই শরীর শিউরে ওঠার কথা! পৃথিবীর একটি স্থানে ২৪ ঘণ্টা আগুন জ্বলছে শুনলে অবাক না হয়ে পারা যায় না। স্থানটির অবস্থান হচ্ছে তুর্কেমেনিস্তানের কারাকুম মরুভূমির দারভাজা নামের এক গ্রামের কাছে।

এ স্থানটির নাম দেওয়া হয়েছে হেল ডোর বা নরকের দরজা। জায়গাটি একবার স্বচক্ষে দেখতে ভিড় করেন পর্যটকরা। পৃথিবীর বুকে নরকের উৎস দেখতে সে জন্য সবাই ছুটেন নরকের দরজায়। বিশ্বের ভয়ংকর স্থানগুলোর অন্যতম হলো এই নরকের দরজা। বিশাল গোলাকার এক গর্তে দাউদাউ করে জ্বলছে আগুন।

দেখে মনে হতে পারে এই গর্ত দিয়েই হয়তো প্রবেশ করতে হয় নরকে! কতটা ভয়ংকর অনুভূতি হতে পারে চিন্তাও করা যায় না। এই গর্তে একবার পড়লে মৃত্যু অনিবার্য। মৃতদেহের সন্ধানও পাওয়া যাবে না। পৃথিবীর বুকে নরকের এক ঝলক দেখতে সেখানে ভিড় জমান পর্যটকরা। কারাকুম মরুভূমির মাঝামাঝি অবস্থিত ৩৫০ জন বাসিন্দা নিয়ে গড়ে উঠেছে এই গ্রাম দারওয়েজা।

প্রচন্ড উত্তাপ হওয়া সত্ত্বেও স্থানটি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। এটি আসলে একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। ১৯৭১ সাল থেকে ২৪ ঘণ্টা আগুন জ্বলছে স্থানটিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com