মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তালেবানের কাছে দল বেঁধে ক্ষমা চাইলেন হাজারো সেনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে
তালেবানের কাছে দল বেঁধে ক্ষমা চাইলেন হাজারো সেনা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত এখন তালেবানের দখলে। সেই হেরাতের গর্ভনর দপ্তরে গতকাল শনিবার জড়ো হয়েছিলেন হাজারো সেনা। তবে তালেবানের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে ক্ষমা চাইতেই সেখানে জড়ো হন তারা।

দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতকে গত বৃহস্পতিবার দখল করে তালেবান। এরপর সেখানকার অন্যতম স্থানীয় কমান্ডার ইসমাইল খানকে আটক করে তালেবান। গত জুলাইয়ে হেরাতে যখন লড়াই তীব্র আকার ধারণ করে, তখন সম্মুখসমরে অংশ নেন এ আফগান কমান্ডার। তাকে ‘লায়ন অব হেরাত’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

একে একে তালেবানের হাতে দেশের বেশির ভাগ অঞ্চলের পতনের পর দেশটির সরকারি বাহিনীর সদস্যদের মধ্যে সহিংস হামলার ভয় বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় হেরাতের আফগান সেনারা গতকাল একত্র হয়ে ক্ষমা চান। তাদের প্রায় সবাই ছিলেন সাধারণ পোশাকে।

গভর্নর দপ্তরের ভেতরে তালেবান সদস্যরা সোফার ওপর বসা ছিলেন। কারও কারও হাতে ছিল মার্কিন সেনাদের ফেলে যাওয়া রাইফেল। কফির টেবিলের ওপর ছড়িয়ে–ছিটিয়ে রাখা কাগজে নামের (যারা ক্ষমা চেয়েছেন) তালিকা পর্যালোচনা করেছিলেন।

এরপর একজন সেখানে থাকা নাম-ঠিকানা উল্লেখ করে ক্ষমা করা হয়েছে, এমন নোট লিখছিলেন। কারও কারও জন্য এই ক্ষমা ছিল দীর্ঘমেয়াদি, আর কারও কারও জন্য কয়েক দিন মেয়াদি। একজন আফগান সেনা ওই কম্পাউন্ডে এএফপিকে বলেন, শহরের পতনের আগেই তার ইউনিট আত্মসমর্পণ করে। এখন শুধু তিনি নিরাপত্তা চান।

আহমেদ শাহিদি নামে আরেনকজন বলেন, ‘শহরের বাইরে যাওয়ার জন্য আমি ক্ষমা পেয়েছি, এই মর্মে চিঠি নিতে এসেছি। যতক্ষণ পর্যন্ত না আমি আমার জন্য নিরাপদ বসবাসের স্থান খুঁজে পাই।’

এ বিষয়ে তালেবান সদস্য নাজিবুল্লাহ কারোখি বলেন, ‘প্রায় তিন হাজার ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে যারা এসেছেন, তাদের তিন দিনের সাময়িক ক্ষমা প্রদর্শন চিঠি দেওয়া হয়েছে। যাতে তারা নিজেদের প্রদেশে ফিরে যেতে পারেন। সেখানে গিয়ে আমাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে তাদের দীর্ঘমেয়াদি ক্ষমার অনুমতি নিতে হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com