শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীতে ফার্মেসিতে ৫০০ টাকায় করোনার টিকা, মালিক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে
রাজধানীতে ফার্মেসিতে ৫০০ টাকায় করোনার টিকা, মালিক আটক

রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসিতে করোনার (কোভিড-১৯) টিকা দেওয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ। তার নাম বিজয় কৃষ্ণ তালুকদার। তিনি ওই ফার্মেসির মালিক।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তখন তার ফার্মেসি থেকে মডার্না টিকার দুটি অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন। তিনি বলেন, ওই ফার্মেসি মালিক কীভাবে মডার্নার এসব টিকা পেলেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনার টিকা দেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। এ ছাড়া ফার্মেসিটি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য মিলেছে। ফার্মেসি মালিক বিজয় ৫০০ টাকার বিনিময়ে এক ডোজ টিকা দিচ্ছিলেন বলেও জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com