শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি ঘোষণা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন হয়ে যাওয়া প্রথম ডোজ নেয়াদের দ্রুততম সময়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ সোমবার (২৩ আগস্ট) অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করছেন, তারা দ্রুততম সময়ের মধ্যে নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গতকাল পর্যন্ত (২২ আগস্ট) দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১ এবং নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন।

 

এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ৫২ হাজার ১৮৩ এবং নারী ১৯ লাখ ৩৮ হাজার ৫৭৬ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১২ হাজার ৭০৮ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১২ হাজার ৫৫৫ জন।

অন্যদিকে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনার টিকা পেতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৮৩৬ জন নিবন্ধন করেছেন। আর পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন আরও চার লাখ ১২ হাজার ১৭৪ জন। সব মিলিয়ে তিন কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ১০ জন টিকা নিতে নিবন্ধন করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com