রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৫৯ বার পড়া হয়েছে
ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে সিরাজগঞ্জে মামলা দায়ের হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা মো. রাজ বাদী হয়ে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালত এই মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬/২০২১।

মামলা সূত্রে জানা গেছে, মো. রাজ ইভ্যালির সাইক্লোন অফার থেকে চলতি বছরের ৪মে একটি টেলিভিশন, পেনড্রাইভ, আয়রণ মেশিনসহ ৫টি পণ্য অর্ডার করেন। যার মূল্য ৫০ হাজার ৭৩৭ টাকা। ইভ্যালির নীতিমালা অনুযায়ী পণ্য অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া কথা সে অনুযায়ী পণ্য ডেলিভারি দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগ আরটিভি নিউজকে জানিয়েছেন, কামারখন্দ থানা আমলী আদালতের বিচারক মোছা. জেসমিন আরা বাদীর জবানবন্দী গ্রহণ ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের উপর দায়িত্ব দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com