শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বাধীনতার চেতনা বাস্তবায়নে সমৃদ্ধি-গণতান্ত্রয়ণ-দেশ গঠনে দুঃশাসন-সংকট-দুর্বিপাকে বি.এন.পি আছে জনতার পাশে এই শ্লোগানে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়বাদী দল (বি.এন.পি’র) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

কুলিয়ারচর উপজেলা বি.এন.পি ও অঙ্গসংগঠনের আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা বি.এন.পি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র জনাব নূরুল মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন খান শাহজাহান প্রমূখ। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তৃতারা হিংসাত্মক রাজনৈতি পরিহার করে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে যে নোংরা রাজনৈতিক শুরু করেছে, তা অবিলম্বে বন্ধসহ জনগণের কল্যাণে ও গনতন্ত্র প্রতিষ্ঠায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আহবান জানান সরকারের প্রতি। অন্যথায় জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বর্তমান সরকারের পরিনতি আফগানিস্তানের মত ভয়াবহ হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com