মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

চীনা প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের ৯০ মিনিট ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
চীনা প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের ৯০ মিনিট ফোনালাপ

টেলিফোনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ৯০ মিনিট আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই দুই দেশের অর্থনীতিই বিশ্বের অন্যতম বৃহৎ। দুই প্রেসিডেন্টেই এই অর্থনীতি সংঘর্ষে না ফেলার বিষয়ে সম্মত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছেন, ফোনালাপে প্রেসিডেন্ট বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী আগ্রহের ওপর জোর দিয়েছেন। প্রতিযোগিতা যাতে সংঘর্ষে পরিণত না হয় তা নিশ্চিত করার জন্য দুই নেতার দায়িত্ব নিয়ে আলোচনাও করা হয়।

এতে আরও বলা হয়েছে, দুই নেতার মধ্যে একটি বিস্তৃত ও কৌশলগত আলোচনা হয়েছে। আমাদের স্বার্থ যেখানে একত্রিত হয়- এমন ক্ষেত্র নিয়েও আলাপ হয়েছে। আবার যেসব ক্ষেত্রে আমাদের স্বার্থ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়- সেগুলো নিয়েও কথা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই কথোপকথনে অর্থনৈতিক ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ নিয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কথোপকথনটি ছিল অকপট এবং গভীর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com