বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন। রোববার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েল এর বাড়ি বেড়াতে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশে আত্রাই নদীতে খেয়াঘাটে তারা গোসলে নামে। আত্রাই নদীতে স্রোত থাকায় পানিতে নামার পর তারা নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজ করে পায়নি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসের সংবাদ দেয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম বলেন, স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। বিকেল ৫ টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ আত্রাই নদীতে স্বামী-স্ত্রী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com