বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

আত্রাই নদীতে নিখোঁজ দম্পত্তি উদ্ধার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
আত্রাই নদীতে নিখোঁজ দম্পত্তি উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসলে নেমে নিখোঁজ দম্পতি ১৮ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় তারা নিখোঁজ হয়।
উদ্ধার দম্পতি হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েল এর বাড়ি বেড়াতে আসেন পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা। নিহত মিনি আকতার সোমার মামাতো বোন মুনিয়া আকতার (রেজাউল ইসলামের স্ত্রী)। রোববার দুপুরে বাড়ির পাশে আত্রাই নদীতে খেয়াঘাটে তারা গোসলে নামে।
আত্রাই নদীতে স্রোত থাকায় পানিতে নামার পর তারা নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজ করে পায়নি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসের সংবাদ দেয়। বিকেল ৫ টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮ টা পর্যন্ত খোঁজ না পেয়ে প্রথমদিনের উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ ঘনটাস্থলের প্রায় এক কিলোমিটার দুরে রামচন্দ্রপুর নামক স্থানে পাশাপাশি দম্পত্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ গৃহবধূ মিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে নিহতের পরিবার জানিয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ঘনটাস্থলের প্রায় এক কিলোমিটার দুরে রামচন্দ্রপুর নামক স্থানে পাশাপাশি স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com