বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধাদেও পুন: যাচাই-বাছাই অনুষ্ঠিত! তালিকায় সদ্য সাবেক কমান্ডার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধাদেও পুন: যাচাই-বাছাই অনুষ্ঠিত! তালিকায় সদ্য সাবেক কমান্ডার

নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী এই যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁর রাণীনগর উপজেলার প্রতিবেদন বেসামরিক গেজেট যাচাই-বাছাই নির্দেশিকা ২০২০এর আলোকে নির্ধারিত ছক অনুসারে না পাওয়ায় এবং প্রেরিত তালিকার সাথে প্রতিবেদনে প্রাপ্ত তালিকার গরমিল থাকায় জামুকার পাঠানোর এক চিঠিতে পুনরায় নির্ধারিত কমিটির মাধ্যমে বেসামরিক গেজেট যাচাই-বাছাই করার জন্য নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক বরাবর। সেই নির্দেশনা মোতাবেক দিনব্যাপী এই যচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইয়ের আওতায় আসা উপজেলার ১৫৩জন মুক্তিযোদ্ধার সাক্ষাতকার গ্রহণ ও তাদের সকল কাগজপত্রাদি পর্যবেক্ষন করা হয়। যাচাই-বাছাইয়ের তালিকায় রয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদ্য সাবেক কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন।

যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল ওয়াহেদ, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা পরিষদ সিএ আনছার আলী প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com