বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ট্রুডোই জিতছেন, বলছে কানাডার মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
ট্রুডোই জিতছেন, বলছে কানাডার মিডিয়া

কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। এবার ফলাফলের অপেক্ষা। তবে দেশটির সরকারি সংবাদমাধ্যম বলছে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোই এই নির্বাচনে জয় পেতে চলেছেন।

সংবাদমাধ্যমগুলো বলছে, কানাডার সর্বত্রই ভোটগ্রহণ প্রায় শেষ। ইতোমধ্যেই গণনা শুরু হয়েছে। তবে তা একেবারেই প্রাথমিক স্তরে আছে। অবশ্য নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, পোস্টাল ব্যালট গণনার কাজ মঙ্গলবারও চলবে। তাই কে জিতছেন, তা খুব তাড়াতাড়ি জানা যাবে না।

বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই খুবই চিত্তাকর্ষক হতে চলেছে। গত দুই বছর ধরে ট্রুডো সংখ্যালঘু সরকার চালিয়েছেন। তিনি এবার সংখ্যাগরিষ্ঠতা চান। গত আগস্ট পর্যন্ত তার দিকে বিপুল সমর্থন ছিল। কিন্তু তারপর থেকে সমর্থন কিছুটা কমেছে।

দেশটির লিবারেল পার্টির এক নেতা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, খুবই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ট্রুডোর সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত, তবে পাবেন কি না, তা এখনও বলা যাচ্ছে না।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী এই নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ট্রুডো। কিন্তু নির্বাচনের আগের বিভিন্ন জরিপ বলছে, কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেকটা কম। তাই এবারের নির্বাচনকে জাস্টিন ট্রুডোর জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১৫ সালে কানাডার সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো বিপুল ভোটে জিতেছিলেন। চার বছর পর ২০১৯ সালে তিনি আবার জিতেছিলেন ঠিকই, কিন্তু আসন সংখ্যা সেসময় অনেক কমে যায়। ২০০১ সালে ইউনিভার্সিটি পার্টির কিছু ছবি সেসময় সামনে আসার ফলে আধুনিক, বৈষম্য বিরোধী নেতা হিসাবে তার ভাবমূর্তি ধাক্কা খায়।

২০১৯ সালের নির্বাচনের পর পরবর্তী নির্বাচনটি ২০২৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন ট্রুডো। মূলত চলমান করোনা মহামারি নিয়েই ট্রুডো একটি গণভোট চাইছেন।

করোনাভাইরাস প্রতিরোধে কানাডায় ৭৩ দশমিক চার শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উত্তর আমেরিকার এই দেশটি টিকাদানের ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে রয়েছে।

নির্বাচনের প্রচারে বারবার উঠে এসেছে করোনা মহামারির প্রসঙ্গ, কীভাবে করোনার মোকাবিলা করা যাবে সেই প্রসঙ্গও উঠে এসেছে। ট্রুডো চেয়েছেন, দেশের সব মানুষ দ্রুত ভ্যাকসিন নিয়ে নিক। আর তার প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুলের মত হলো, দ্রুত করোনা পরীক্ষার ওপর বেশি জোর দেওয়া উচিত।

সোমবার ভোটগ্রহণের আগে শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো ও এরিন ওটুল। সোমবার ট্রুডো টুইট করে বলেন, বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে ভোট দিন। সেজন্যই আপনাদের ভোট এতটা মূল্যবান।

অন্যদিকে এরিন বলেছেন, ‘কর সংস্কার দরকার, চীনের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক নীতি নেওয়া দরকার, আর কানাডার মানুষের জীবন আরও ভালো হওয়া দরকার।’

কানাডায় এবারের নির্বাচনে দেশটির পার্লামেন্টের হাউস অব কমন্সের ৩৩৮ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ১০ জন প্রার্থী। এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের প্রার্থী ১ হাজার ৯১৯ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৯১ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com