বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

সাবমেরিন-বিতর্কের মধ্যে ফোনে কথা বললেন মোদি-মাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
সাবমেরিন-বিতর্কের মধ্যে ফোনে কথা বললেন মোদি-মাক্রোঁ

আফগানিস্তান ও ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। সাবমেরিন বিতর্ক যখন তুঙ্গে, তখনই ফোনে কথা বললেন এই নেতা।

মোদি ও মাক্রোঁর মধ্যে আফগানিস্তান নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে ইন্দো-প্যাসিফিক নিয়ে। দুইটি বিষয়ই আন্তর্জাতিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। মোদি ও মাক্রোঁ দুইটি বিষয় নিয়েই একযোগে কাজ করার কথা বলেছেন।

মোদি তিনদিনের সফরে আজ আমেরিকা যাচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়া ছাড়াও তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। কোয়াডের বৈঠকে অংশ নেবেন। দেশটির বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, বাইডেনের সঙ্গে মোদির বৈঠকে আফগানিস্তান নিয়ে আলোচনা হবে।

মোদি-মাক্রোঁ যা বললেন

ফোনে কথা বলার মোদি টুইট করেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ও ভারতে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি জারি করা হয়েছে। মোদি টুইটে বলেছেন, ”আমার বন্ধু মাক্রোঁর সঙ্গে ফোনে কথা হয়েছে। আফগানিস্তান নিয়ে আলোচনা হয়েছে। ইন্দো-প্যাসিফিকে দুই দেশ আরো ঘনিষ্ট সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। ফ্রান্সের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক খুবই মূল্যবান।”

প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, দুই নেতা আফগানিস্তান ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতাই সন্ত্রাসবাদের প্রসার, বেআইনি অস্ত্র, মাদক ও মানুষ পাচার নিয়ে উদ্বিগ্ন। তারা মানববাধিকার, নারী এবং সংখ্যালঘুদের অধিকাররক্ষার প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন।

মাক্রোঁর অফিস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ”দুই দেশই আঞ্চলিক স্থায়িত্ব ও আইনের শাসনের পক্ষে এবং দাদাগিরির বিপক্ষে। মাক্রোঁ ও মোদী চান, দুই দেশের সম্পর্ক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে আরো দৃঢ় হোক।”

মাক্রোঁ এবার বাইডেনের সঙ্গে পরমণু-চালিত সাবমেোরিন নিয়ে আলোচনায় বসবেন। মোদীও বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। তার আগে মোদী-মাক্রোঁ বৈঠক তাই গুরুত্বপূর্ণ।

মোদি-বাইডেন বৈঠক

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, বাইডেনের সঙ্গে সীমান্তপারের সন্ত্রাস নিয়ে কথা বলবেন মোদি। তাছাড়া দুই নেতার আবিশ্ব সন্ত্রাসবাদ, আফগানিস্তান নিয়েও কথা হবে। শ্রিংলা জানিয়েছেন, ভারত-মার্কিন সম্পর্ক ও বিশেষ করে বাণিজ্যের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

এই বৈঠক হবে আগামী শুক্রবার। করোনা পরবর্তী সময়ে এই প্রথমবার বিদেশ সফরে গেলেন মোদি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com