মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ইয়েমেনের লাখো মানুষ দুর্ভিক্ষের দোরগোড়ায়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
ইয়েমেনের লাখো মানুষ দুর্ভিক্ষের দোরগোড়ায়

সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের লাখ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের একেবারে দোরগোড়ায় রয়েছেন যার মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু আছে। নারীরা নির্বিচারে এই ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

জাতিসংঘের জনকল্যাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গতকাল (বুধবার) ইয়েমেন বিষয়ক এক বৈঠকে বিশ্ব নেতাদেরকে গ্রিফিত বলেন, অরক্ষিতরা সব সময় সংকটের জন্য চরম মূল্য দিয়ে থাকে।

তিনি আরো বলেন, বহুসংখ্যক ইয়েমেনি শিশুর জন্য যুদ্ধ এখন জীবনের বাস্তবতা হয়ে উঠেছে, যে যুদ্ধ তাদের জীবনের নিরাপত্তা, শিক্ষা এবং সুযোগগুলোকে কেড়ে নিয়েছে। তিনি আরো বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতায় নারী এবং মেয়েরা সবচেয়ে বেশি ক্ষুধা ও রোগ-ব্যাধিতে ভুগে থাকেন।

মার্টিন গ্রিফিত বলেন, যুদ্ধে অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হওয়া মানুষ প্রতিদিন টিকে থাকার লড়াই করছে যাদের সামনে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ একেবারেই কম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com