বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

১৩ টাকা কেজি দরে সরকারি বই বিক্রি!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে
১৩ টাকা কেজি দরে সরকারি বই বিক্রি!

সিরাজগঞ্জের তাড়াশে রানীর হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল মোমিনের বিরুদ্ধে বিদ্যালয়ে বরাদ্দকৃত সরকারি বই কেজিদরে বিক্রির অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রানীর হাট বাজারে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের বই কেজিদরে বিক্রি করায় স্থানীয়রা ওই শিক্ষকের অপসারণের দাবি করেছেন।

এদিকে, সরকারি বই বিক্রির খবর পেয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন ৯০৩ কপি বই জব্দ করেন। পরে উদ্ধারকৃত বইগুলো তার অফিসে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, শনিবার স্কুল ছুটির পর ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল মোমিন সেখানে একা ছিলেন। পরে তিনি গোপনে স্টোর রুমে সংরক্ষিত ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১৬৩ কেজি সরকারি বিনামূল্যের বই বগুড়া জেলার শেরপুর উপজেলার পাঁচতলী গ্রামের ফেরিওয়ালা সাব্বির হোসেনের কাছে বিক্রি করে দেন। বিকালে ফেরিওয়ালা সাব্বির হোসেন তার কেনা বইগুলো রানীর হাট বাজারে টং দোকানের সামনে রেখে দেন। পরে স্থানীয়লা সরকারি বই দোকানে দেখে ফেরিওয়ালা সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন।

ফেরিওয়ালা সাব্বির হোসেন তাদের জানান, তিনি তাড়াশের রানীর হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল মোমিনের কাছ থেকে ১৩ টাকা কেজি দরে বইগুলো কিনেছেন।

ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল মোমিন জানান, বিদ্যালয়ের অপ্রয়োজনীয় কাগজের সঙ্গে তিনি পুরনো ওই বইগুলো বিক্রি করে দিয়েছেন। আর বই বিক্রির টাকায় ছাত্রীদের ব্যবহারের অনুপোযোগী ওয়াশ রুম মেরামত করবেন।

তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, সরকারি বই বিক্রি করা অপরাধ। আমরা বিক্রি করা বইগুলো এর মধ্যেই জব্দ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com