ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। জানা গেছে, ডিমটি ম্যাক্রোঁর গায়ে লেগেছে। গতকাল সোমবার ফ্রান্সের লিও শহরে এক খাবার অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে।
এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে ম্যাক্রোঁর ঘাড়ের ওপর কিছু একটা পড়লে তটস্থ হয়ে ওঠে সবাই। পরে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে আটক করতেও দেখা যায় ওই ভিডিওতে।
সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো জানান, এক তরুণ ডিম নিক্ষেপ করেছে। নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ঘিরে ধরে সেখান থেকে নিয়ে যায়।
এর আগে ২০১৭ সালেও এমানুয়েল ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে। সেসময় ডিমটি তার মাথায় ফেটে যায়। চলতি বছরের জুন মাসে মানুষের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি ম্যাক্রোঁ গালে চড় বসিয়ে দেয়।