বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রেকর্ড গড়ে জিতলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
রেকর্ড গড়ে জিতলেন মমতা

রেকর্ড ভেঙ্গে পশ্চিমবঙ্গের উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই জয়ের ফলে মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রীর পদ টিকে গেল বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার।

২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়াঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ৫৮৩৮৯ ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী।

২১ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৮৪৭০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পান ২৬৩২০ ভোট। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পান মাত্র ৪২০১ ভোট। ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতলেন মমতা।

এদিকে নির্বাচনে বিজয়ের খবর প্রকাশিত হওয়ার পরেই কলকাতার কালীঘাটে মমতার বাড়ির সামনে, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলকর্মীরা। বিভিন্ন গণমাধ্যমকে তারা জানান, ‘এবার আমাদের দিদিকে কেন্দ্রের প্রধান হিসেবে দেখতে চাই।’

এদিকে করোনা পরিস্থিতিতে কোনওরকম বিজয় উৎসব না করা হয়, তা নিশ্চিত করতে নবান্নকে চিঠি দিয়েছে ভারতের নিরবাচন কমিশন। ভবানীপুরের পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও দুই আসনে ভোটের ফল ঘোষণার পর যাতে কোনওরকম হিংসা ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com