বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

যে কোন সময় শাহরুখের বাড়িতে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
যে কোন সময় শাহরুখের বাড়িতে অভিযান

বান্দ্রায় অবস্থিত বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’–এ অভিযান চালাতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। আর এই সার্চ অপারেশনের জন্য এক বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা গেছে। শাহরুখ তার স্ত্রী গৌরী খান আর তিন সন্তান আরিয়ান, সুহানা, আবরামকে নিয়ে ‘মান্নাত’-এ থাকেন।

বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করেছে এনসিবি। আরিয়ানকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার এক বিশেষ অংশ অনুযায়ী এনসিবি আরিয়ানকে ল্যান্ডলাইনে শাহরুখের সঙ্গে দুই মিনিট কথা বলার সুযোগ দিয়েছে।

আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট কোথা থেকে মাদক পান, এর সন্ধান পেয়ে গেছে এনসিবি। এখনো বিভিন্ন স্থানে চলছে এনসিবির অভিযান।

আরও অনেকে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে এ মামলায় । জানা গেছে, গ্রেপ্তারের পর এনডিপিএস ধারা অনুযায়ী যদি প্রয়োজন পড়ে, তাহলে অভিযুক্ত ব্যক্তির বাসায় এনসিবি অভিযান পরিচালনা করতে পারে। তাই শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’–এ এনসিবির অভিযান হওয়ার আশঙ্কা রয়েছে।

বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করেছে এনসিবি। আজ জামিন হওয়ার সম্ভাবনা আছে শাহরুখ পুত্র আরিয়ানের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com