বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

পাকিস্তানের বালুচিস্তানে ভূমিকম্প, মৃত বহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
পাকিস্তানের বালুচিস্তানে ভূমিকম্প, মৃত বহু

পাকিস্তানের বালুচিস্তানে ভূমিকম্পে অন্ততপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে এবং এতে আহত হয়েছেন তিন শতাধিক। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল পাঁচ দশমিক সাত।

বৃহস্পতিবার ভোররাতে, মানুষ যখন ঘুমাচ্ছিলেন, তখন এই ভূমিকম্প হয়। আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রধান নাসির নাসার বলেছেন, ১৫ থেকে ২০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত শতাধিক।

ভূমিকম্পের পর অনেক বাড়িঘর ভেঙেছে। সরকারি কর্মকর্তারা মনে করছেন, অনেক মানুষ ধ্বংসস্তূপের ভিতর আটকে পড়েছেন। তাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। সেনা ও অসামরিক পর্যায়ে দ্রুত উদ্ধারের জন্য দল পাঠানো হয়েছে। কোয়েটার কাছের জেলা হারনাইয়ের অবস্থা সব চেয়ে খারাপ। তাই সেখানে বেশি উদ্ধারকারী দল গেছে।

ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। ফলে অনেক জায়গায় হাসপাতালে টর্চ জ্বালিয়ে মানুষের চিকিৎসা চলছে। বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেছেন, অনেক জায়গায় ধস নেমেছে। রাস্তা বসে গেছে। এখন জরুরি ভিত্তিতে রাস্তা ঠিক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা হচ্ছে।

পাকিস্তানের চারটি অঞ্চলের মধ্যে বালুচিস্তান সব চেয়ে বড়। তবে এখানে লোকসংখ্যা সব চেয়ে কম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com