বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

৪৮ ঘণ্টায় ১১১৫ অভিবাসীর বৃটেনে প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে
৪৮ ঘণ্টায় ১১১৫ অভিবাসীর বৃটেনে প্রবেশ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৪৮ ঘণ্টায় ১১১৫ অভিবাসী বৃটেনে প্রবেশ করেছে। সবচেয়ে বেশি অভিবাসী প্রবেশ করেছে গত সেপ্টেম্বর মাসে। অবৈধ পথে প্রবেশ ঠেকাতে বৈধতা না পাওয়ার আইনেও অভিবাসীদের প্রবেশ আটকাতে পারেনি।

ফ্রান্সের সাথে গত জুলাই মাসে ৫৪ মিলিয়ন পাউন্ডের চুক্তির অধীনে পুলিশের সংখ্যা দ্বিগুণ করেও কোনো পরিবর্তন হয়নি। জীবনের তোয়াক্কা না করে ছোট নৌকায় বা লরিতে সদ্য জন্ম নেয়া শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে যেভাবে পারছে রানীর দেশে ঢুকছে।

তবে শুক্রবার ৩২টি নৌকায় ৬২৪ জন অভিবাসী প্রবেশ করলেও ৩০০ জনকে ফিরিয়ে দিতে পেরেছে ফ্রান্স। এছাড়াও শনিবার ১৭টি নৌকায় ৪৯১ জন ঢুকতে পেরেছে এর মধ্যে ১১৪ জনকে ফ্রান্স পুলিশ ফিরিয়ে দিতে পেরেছে। যার সংখ্যা ৩,৮৭৯ জন।

হোম অফিসের তথ্যমতে বিশ্বের অন্যতম বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গত বছর (২০২০) দেশটিতে প্রবেশ করে মাত্র ৮,৪৬০ জন। কিন্তু চলতি বছর এ পর্যন্ত ১৮ হাজারের উপরে মানুষ ফ্রান্স থেকে ঢুকতে পেরেছে। এমন পরিস্থিতিতে ক্ষেপেছেন দেশটির স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল।

সম্প্রতি তিনি হুমকি দিয়ে বলেন, যদি অভিবাসী প্রবেশ ঠেকানো না হয় তাহলে ফ্রান্সের সাথে ৫৪ মিলিয়ন পাউন্ডের তহবিল বন্ধ করে দেয়া হবে। তবে ফ্রান্স দাবি করেছে, অভিবাসী মোকাবিলায় প্রতিশ্রুত ৫৪ মিলিয়ন দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরান্ড ডারমানিন বৃটেনকে তার প্রতিশ্রুতি দেয়া টাকা পরিশোধ করার আহ্বান জানান। এদিকে, স্কাই নিউজ জানিয়েছে, রবিবারও একটি নৌকা কেন্ট উপকূলে পৌঁছেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com