সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

নৌ-দূর্ঘটনা রোধে ভৈরবে নৌ-যান চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে
নৌ-দূর্ঘটনা রোধে ভৈরবে নৌ-যান চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ

নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণসহ পরিবেশ দূষণ ও নৌ-দূর্ঘটনা রোধে ভৈরবে নৌ-যান চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে। প্রশিক্ষণে সিলেট জোন,নরসিংদী ও কিশোরগঞ্জসহ ৩ টি জেলার ২ শতাধিক চালক-মালিক অংশ নেয় ।

মঙ্গলবার (১২ অক্টোবর) নৌ-পরিবহন অধিদপ্তরের আয়োজনে সকাল থেকে দিনব্যাপী কুটুমবাড়ি পার্টি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালায় নৌ-পরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ মনজুরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মোঃ জালাল উদ্দীন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে সড়ক দূর্ঘটনা বেশি হলেও মানুষ মারা যায় কম। কিন্তু নৌ-দূর্ঘটনা ঘটলে বেশির ভাগ মানুষ মারা যায়। তাই নদীতে নৌ-যান চালাতে চালকদের প্রশিক্ষণ সহ সার্ভে সনদ অবশ্যই সংগ্রহ করতে হবে। এছাড়াও যেসব নৌ-যানের সার্ভে সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তবে কাউকে অযথা হয়রানী করা হবেনা বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মোঃ মহি উদ্দীন, ভৈরব আঞ্চলিক কার্যালয়ের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ এহতেছানুল হক ফকির, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com