বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে
হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

নাটোরের সিংড়ায় হাত-মুখ বেঁধে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল ওহাব (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল ওহাব উপজেলার রাতাল কুমগ্রামের আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে।

শুক্রবার সকালে একটি মুরগির খামারে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুটি মুরগির খামারে যায়। এ সময় ওই খামারের পাহারাদার আব্দুল ওহাব শিশুটিকে কাছে ডেকে নেয়। শিশুটির হাত-মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ধর্ষক আব্দুল ওহাবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। আব্দুল ওহাব তাৎক্ষণিক উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত আব্দুল ওহাবকে গ্রেফতার করা হয়েছে। আর ভিকটিম শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com