বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রথম বারের মত সরকারি ভাবে শেখ রাসেলর জন্মদিন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় শেখ রাসেলর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালনের কর্মসূচি শুরু হয়।

কুলিয়ারচর উপজেলা সম্মেলন কক্ষে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠের পর উপস্থিত অতিথি ও শিশুদের নিয়ে কেক কেটে শেখ রাসেলর ৫৭তম জন্মদিন পালন করা হয়।

এর পর আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে শেষ হয় শেখ রাসেল দিবস। অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বজ্রপাত রোধক শতাধিক তালের চারা বিতরণ করা হয়।

কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারিয়া, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পৌর কাউন্সিলরবৃন্দ, কুলিয়ারচর থানা স্টাফ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com