বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

জলবায়ু পরিবর্তন: ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তন: ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটি মানুষ

জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকায় ঝুঁকিতে পড়ছে ১০ কোটির বেশি হতদরিদ্র মানুষ। আগামী দুই দশকের মধ্যে মহাদেশটির কয়েকটি হিমবাহ গলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের প্রকাশিত একটি নতুন প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মঙ্গলবার বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে আফ্রিকার ওপর জলবায়ু পরিবর্তনের একটি ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে, আফ্রিকায় ক্রমাগতভাবে উষ্ণতা বাড়ার ফলে ১০ কোটির বেশি মানুষ অরক্ষিত অবস্থায় আছে। মহাদেশটির ৫৪টি দেশ বৈশ্বিকভাবে ৪ শতাংশেরও কম গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে।

আফ্রিকান ইউনিয়নের গ্রামীণ অর্থনীতি ও কৃষিবিষয়ক কমিশনার জোসেফা লিওনেল কোরিয়া সাকো বলেন, ধারণা করা হচ্ছে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে ২০৩০ সালের মধ্যে আফ্রিকার প্রায় ১২ কোটি হতদরিদ্র মানুষ খরা, বন্যা এবং প্রচণ্ড উষ্ণতার সম্মুখীন হবে। যাদের আয় দিনে ১.৯০ ডলারের কম তাদের হতদরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, সাব-সাহারান আফ্রিকায় জলবায়ু পরিবর্তন ২০৫০ সালের মধ্যে মোট দেশীয় উৎপাদনকে ৩ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে মহাদেশটিতে।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব পেটেরি তালাস বলেছেন, আফ্রিকাজুড়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এছাড়াও মারাত্মকভাবে দেখা দিয়েছে বন্যা, ভূমিধস, খরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com