বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

অর্ধ কোটি টাকা নিয়ে অটোচালকের সঙ্গে উধাও কোটিপতির স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
অর্ধ কোটি টাকা নিয়ে অটোচালকের সঙ্গে উধাও কোটিপতির স্ত্রী!

রাত হয়ে গেল। তবু বাড়ি ফিরলেন না স্ত্রী। তখনও স্বামী ভাবতে পারেননি এমন ঘটনা দেখতে হবে। চিন্তা ছিল বাড়ি থেকে গায়েব হয়ে যাওয়া লাখ টাকা নিয়েও। সন্দেহ হয়েছিল। তাই থানায় ডায়েরি করেছিলেন। সেই সন্দেহই শেষে সত্যি হল। অটোচালকের সঙ্গেই পালিয়ে গেছেন তার স্ত্রী।

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। স্বামীর ব্যবসা রয়েছে। কোটি কোটি টাকার কারবার। বাড়ি থেকে ৫৩ লাখ টাকা হাতিয়েও নিলেন ওই নারী। পুলিশ তার এবং অটোচালকের খোঁজ করছে। জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। সেদিনই থানায় গিয়ে সন্দেহের কথা বলেন ব্যবসায়ী স্বামী। টাকা লোপাটের অভিযোগও করেন।

কী থেকে হল সন্দেহ?‌ দীর্ঘদিন ধরেই অটো চালকের সঙ্গে স্ত্রীর যে কিছু সম্পর্ক রয়েছে, তা আঁচ করেছিলেন তিনি। প্রায়ই তরুণীকে বাড়িতে নামাতে আসতেন ওই অটো চালক।

তদন্তে জানা গিয়েছে, চালকের নাম ইমরান। তিনি ওই নারীর থেকে প্রায় ১৩ বছরের ছোট। ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও ইমরান ও ওই নারীর খোঁজ মেলেনি। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মোবাইলের লোকেশন দেখে তাদের সন্ধান করার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com