বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ইসরাইলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে অংশ নেবে না বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে
ইসরাইলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে অংশ নেবে না বাংলাদেশ

ইহুদিপ্রধান দেশ ইসরাইলে এবারের মিস ইউনিভার্সের মূল আসর অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে মিস ইউনিভার্সের এবারের আসরে কোনো প্রতিযোগী পাঠাচ্ছে না বাংলাদেশ। এ নিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় কোনো প্রতিযোগীকে পাঠানো হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মিস ইউনিভার্স আয়োজনের ভেন্যু হিসেবে ইসরাইলের নাম প্রকাশের পর চলতি বছরে মিস ইউনিভার্স বাংলাদেশের নিবন্ধন কিংবা কোনো আয়োজনও করা হয়নি। আপাতত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে।

আগামী ১২ ডিসেম্বর ইসরাইলের বন্দরনগরী এইলাটে বসছে ‘মিস ইউনিভার্স ২০২১’-এর বিশ্ব আসর। এতে ৬৬টি দেশ অংশ নেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। এছাড়া আরও ৯টি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এবারের আসর উপস্থাপনা করবেন স্টিভ হার্ভে।

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার প্রধান রফিকুল ইসলাম ডিউক। বুধবার তিনি বলেন, ৭০তম মিস ইউনিভার্স ২০২১-এর মূল আসর ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে ইসরাইলি দূতাবাস নেই, স্বাভাবিকভাবে ভিসা জটিলতা রয়েছে। এজন‌্য আমরা এবার বাংলাদেশি কোনো প্রতিনিধি পাঠাচ্ছি না।

এরআগে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হন তানজিয়া জামান মিথিলা। এতে প্রথম, দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন যথাক্রমে—ফারজানা ইয়াসমিন অনন্যা, ফারজানা আকতার এ্যানি। কিন্তু ভিসা জটিলতাসহ বেশ কিছু কারণে প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com