শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কুয়েত সরকারের পদত্যাগ, মন্ত্রিসভার সবার পদত্যাগপত্র জমা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
কুয়েত সরকারের পদত্যাগ, মন্ত্রিসভার সবার পদত্যাগপত্র জমা

আইনপ্রণেতাদের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছে কুয়েত সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদসহ মন্ত্রিসভার সবাই দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবেরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক আল কাবাস ও আল রায়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়েছে, নির্বাচিত সংসদের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে প্রশ্ন করা নিয়ে বিপক্ষ আইনপ্রণেতাদের সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে সংকট চলছে। এর মধ্যেই কোভিড-১৯ মোকাবিলা, দুর্নীতিসহ বেশ কিছু ইস্যুতে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার জন্য চাপ দেন বিরোধীদলীয় আইনপ্রণেতারা।

এরই প্রেক্ষিতে কুয়েত সরকার ক্ষমতাসীন আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দেয় বর্তমান সরকার। তবে তিনি পদত্যাগ পত্র গ্রহণ করেছেন কিনা তা এখনও জানা যায়নি।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দীর্ঘদিনের চলমান সংকট নিয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ সাবাহার সরকার পদত্যাগ পত্র জমা দিলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com